মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, বহু মানুষের মৃত্যু
মিয়ানমারের বিভিন্ন এলাকায় দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান, স্কুল ও আবাসিক এলাকায় এসব হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অল্পবয়সী বৌদ্ধ ভিক্ষুরাও রয়েছেন।


