নাইক্ষ্যংছড়িতে ইয়াবা লুটের গোলাগুলিতে আহত যুবকের মৃত্যু
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সাড়ে সাত কোটি টাকা মূল্যের ইয়াবা লুটের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলিতে আহত মো. শাহজাহান (৩৪) মারা গেছেন। শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


