এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা
ঢাকায় আন্তর্জাতিক সংগীত আয়োজনের পর এবার কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। আগামী বছরের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার কনসার্ট আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ।

