নারায়ণগঞ্জে কলম আকৃতির দুটি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে গুলিভর্তি দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ শাওন হোসেন সাব্বির (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি।


