২৭ শতাংশ নমুনায় ক্ষতিকর উপাদান, বাজার থেকে ৩৭ পণ্য প্রত্যাহার
বাজারে প্রচলিত বিপুল পরিমাণ খাদ্যপণ্যের নমুনা পরীক্ষায় এক-চতুর্থাংশের বেশিতে ক্ষতিকর ও অতিরিক্ত মাত্রার উপাদান মিলেছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে ভোজ্যতেল, শিশুখাদ্য, গুঁড়া দুধ, পাউরুটি ও কেকসহ ৩৭টি ঝুঁকিপূর্ণ পণ্য বাজার থেকে প্রত্যাহারের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।



