রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
রংপুরে সড়ক দুর্ঘটনায় অফিক হাসান অভি নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১টার দিকে নগরীর দর্শনা মোড় এলাকায় মোটরসাইকেল ও কার্ভাডভ্যানের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।



