কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা, কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পাঞ্চলগুলোতে
তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।



