দীর্ঘ আইনি লড়াইয়ের পর সমঝোতায় ব্র্যাড-অ্যাঞ্জেলিনা
দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সমঝোতায় পৌঁছালেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। বিচ্ছেদের পর ফ্রান্সের বিখ্যাত ওয়াইনারি ‘শ্যাটো মিরাভাল’-এর মালিকানা ও শেয়ার বিক্রি নিয়ে চলা তিক্ত বিরোধ আদালতের বাইরেই মিটিয়ে নিয়েছেন হলিউডের এই সাবেক তারকা জুটি।



