নিষেধাজ্ঞা দিয়েও পাকিস্তানি নাটক থেকে দূরে রাখা যাচ্ছে না ভারতীয়দের
নয়াদিল্লিভিত্তিক সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান সম্প্রতি ভারতের রাজধানীতে পাকিস্তানি প্রেমের নাটক ‘দার-এ-নিজাত’-এর (Dar-e-Nijaat) একটি প্রদর্শনীর আয়োজন করে অবাক হয়ে যান।


