নিজ বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে যাচ্ছেন ট্রাম্পের একের পর এক মন্ত্রী
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সামরিক ঘাঁটির সুরক্ষিত আবাসনগুলোতে বসবাসের প্রবণতা বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে। নিরাপত্তাঝুঁকি ও প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে প্রশাসনের অন্তত ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা এখন সামরিক ঘাঁটির ভেতরে বসবাস করছেন।


