মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।



