হাম ও উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১০৯ জন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ২৬৫ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।

