সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ঋণ চেয়ে ইসলামী ব্যাংকের প্রস্তাব
আর্থিক সংকটে থাকা ইসলামী ব্যাংককে পুনরুদ্ধারে সরকারের কাছে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে এ অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।


