চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ
নারী ফুটবল বিশ্বকাপের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো চারটি দেশ মিলে আয়োজন করবে এই আসর। ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা।



