ঢাকা ক্লাবের সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।



