বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে অবস্থান করছেন, তারা দেশে ফিরলে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

