সাপের বিষ গবেষণা-দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের
সাপের কামড়ের চিকিৎসা উন্নত করা, দেশে অ্যান্টিভেনম উৎপাদন এবং সাপের কামড়ে মৃত্যু কমানোর লক্ষ্যে সরকার প্রায় ৪৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশকে (ভিআরসি,বি) আরও শক্তিশালী করা হবে।


