ভারতের একাধিক স্থানে বোমা হামলার হুমকি, সর্বোচ্চ সতর্কতা জারি
ভারতের হায়দরাবাদ শহরের নির্দিষ্ট কিছু স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হবে—এমন হুমকিসংবলিত একটি ইমেইল পাওয়ার পর শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নগর পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনের বরাতে এনডিটিভি এক খবর জানিয়েছে।

