এইচএসসিতে পাশের হার ৩০ শতাংশের নিচে, ৭৯ কলেজের প্রধানকে ডাকল বোর্ড
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের নিচে পাশের হার থাকা ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। পাশাপাশি মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের জরুরি সভায় সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
