প্লে-অফের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারল মেসির ইন্টার মায়ামি
দুই গোল করলেন গঞ্জালো তাপিয়া, আর পোস্টের নিচে দাঁড়িয়ে পাঁচটি দারুণ সেভ করলেন গোলকিপার প্যাট্রিক শুলটে। তাতেই মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডে বড় অঘটনের জন্ম দিল সপ্তম বাছাই কলাম্বাস ক্রু।


