এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ
আগামী বছরের জুনে বাংলাদেশের মাটিতে বসবে এশিয়া কাপের আসর। ঘরের মাঠে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে দেশের মাটিতেই পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি।


