মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়
মানিকগঞ্জের সাটুরিয়ায় সার না পেয়ে ক্ষুব্ধ এক ব্যক্তির বিরুদ্ধে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্সের সার বিক্রির দোকানে এ ঘটনা ঘটে।

