গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় জেআরসির শেষ বৈঠক
৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে ঢাকায় শেষ বৈঠক করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ কমিটি। রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্যদের নেতৃত্বে গঠিত এ কমিটির ৯১তম বৈঠক অনুষ্ঠিত হয়।



