ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন
ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।



