যুক্তরাষ্ট্রের ওহাইওতে বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পারমা শহরে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

