যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালি: আরাগচি
যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্তগুলো মেনে নিলেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইরানের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে।


