ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, লন্ডনে দেখা করলেন রোজিনা
বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে মেয়ের বাসায় তাঁর সঙ্গে দেখা করে এই খবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা।

