পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রূপপুরের রুশ নাগরিকদের কাছে বিক্রি
পাবনার ঈশ্বরদীতে একটি আবাসিক ভবনে গোপনে মদ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ১০০ লিটার তৈরি মদ, মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় ২ হাজার লিটার জাওয়া (মদ তৈরির কাঁচামাল) জব্দ করা হয়েছে।



