নাইজেরিয়ার শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যু
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থাগুলো।



