চা শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই, এক নারীসহ গ্রেপ্তার ৭
চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।



