পাগলা মসজিদের দানবাক্সে মিললো স্বর্ণের চামচ ও বাটি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্স খোলার পর টাকা ও অন্যান্য সামগ্রী গণনার সময় এসব স্বর্ণালংকার পাওয়া যায়।



