ইমরান খানের মুক্তি দাবি, পাকিস্তান সরকারের প্রতি জাতিসংঘের আহ্বান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। কারাগারে তার শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি দেশটির রাজনৈতিক উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
