ভারতে ট্রেনের কামরায় নারীকে ধর্ষণের পর পিটিয়ে হত্যা
ভারতের তামিলনাড়ুর নাগরকোয়েল জংশন রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরার ভেতরে ৫০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের চার দিন পর ট্রেনটি মেরামতের জন্য ইয়ার্ডে নেওয়া হলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


