প্লাস্টিক ও সিরামিকের দাপটেও পূর্বপুরুষের মৃৎশিল্প বাঁচিয়ে রেখেছেন সিরাজগঞ্জের কারিগরেরা
আধুনিকতার প্রভাবে প্লাস্টিক, স্টিল ও সিরামিক পণ্যের ব্যবহার বাড়ায় সংকুচিত হয়ে পড়েছে মাটির তৈজসপত্রের বাজার। তবুও নানা প্রতিকূলতা উপেক্ষা করে পূর্বপুরুষের পেশা ও গ্রামীণ ঐতিহ্য ধরে রেখেছেন সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার মৃৎশিল্পীরা।


