সৌদি জোটের ‘বিশেষ অভিযান’-এর পর রিয়াদে ইয়েমেনের হুথিদের হামলা
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। শুক্রবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোটের ‘বিশেষ অভিযানের’ প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর এ হামলা চালানো হয়।
