দেশে স্বর্ণের দামে বড় পতন, একলাফে কমলো ১১ হাজার টাকা
দেশের বাজারে আবারও বড় দরপতন হলো স্বর্ণের। ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই সমন্বয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়।



