‘১টা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’
ফরিদপুরে একটি গাড়ি পোড়ালে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন। এ ঘটনার জন্য কেউ দায়ী থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।

