গোপালগঞ্জে অস্থিরতা, বিকল্প পথে চুয়াডাঙ্গা-দর্শনা হয়ে বেনাপোলে রূপসী বাংলা
গোপালগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতির কারণে নির্ধারিত রেলপথ এড়িয়ে বিকল্প পথে বেনাপোলের উদ্দেশে যাত্রা করেছে ৮২৮ ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রথমবারের মতো চুয়াডাঙ্গার দর্শনা রেলপথ ব্যবহার করে বেনাপোলের দিকে যায় ট্রেনটি।



