বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনরত শ্রমিকরা। ফলে এই সড়কে স্বাভাবিক যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উল্লাইল এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন।



