ফরিদপুরে বাঁকা মাতুব্বরের বাড়িতে মিললো দুই শতাধিক লগি-বৈঠা, আটক ১
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের বিশেষ অভিযানে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে বাঁকা মাতুব্বরের বাড়িতে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা উদ্ধার করা হয়।



