৭০% ইংলিশ মিডিয়াম স্কুলের যথাযথ অনুমোদন নেই: শিক্ষামন্ত্রী
দেশের ইংলিশ মিডিয়াম বা আন্তর্জাতিক মানের স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশেরই যথাযথ নিবন্ধন বা অনুমোদন নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিরা সুলতানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।



