সিঙ্গাপুরের উন্নয়ন থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে: ইউআইইউ সেমিনারে বক্তারা
সিঙ্গাপুরের জাতি গঠন ও অর্থনৈতিক উন্নয়নের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের শাসন, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন দেশটির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

