আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে গ্রেপ্তার সাবেক এমপির প্রেস সচিব
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রেস সচিব শামীম রেজা বিদ্যুৎকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ভবানীগঞ্জ নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



