আগুনে পুড়ে ছাই বাড়ি, লুটপাটের চিহ্ন গোপালগঞ্জের এমপি জিলানীর বাড়িতে
আগুনে পুড়ে যাওয়া ঘরের মেঝেতে তখনো জ্বলছিল আগুন। চারদিকে ছড়িয়ে ছিল পোড়া আসবাব, ট্রাঙ্ক, স্যুটকেস ও গৃহস্থালির জিনিসপত্র। টিনের চাল কালো হয়ে গেছে আগুনে। কোনো ঘরের দেয়াল টিকে থাকলেও ভেতরে আসবাবের কিছুই অবশিষ্ট নেই।



