ড্রেজিংয়ে ১,৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন নৌপথ-ফেরিরুটের যাত্রীরা: নৌপরিবহনমন্ত্রী
দেশের গুরুত্বপূর্ণ নৌপথ ও ফেরিরুট সচল রাখতে গত ১৫ বছরে নদী খনন বা ড্রেজিংয়ের জন্য প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ অর্থে পরিচালিত সংরক্ষণ ড্রেজিংয়ের ফলে বিভিন্ন নৌপথে নৌযান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।


