ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস
নারীদের গণপরিবহনে যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে বিশেষ পিংক ইলেকট্রিক বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে পাকিস্তানের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। প্রাথমিকভাবে ৩০টি গোলাপি রঙের বৈদ্যুতিক বাস নিয়ে এ সেবা চালুর পরিকল্পনা করা হয়েছে।



