রোমান সেনাপতির পরাজয়ের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে খোঁচা আরাঘচির
চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী হলেও শেষ পর্যন্ত দেশটিকে পরাজয়ের মুখে পড়তে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অতীতের ইতিহাস স্মরণ না রাখলে একই ভুলের পুনরাবৃত্তি হয়- এমন সতর্কবার্তাও দিয়েছেন তিনি।



