দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ
দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে একটি পথবিড়াল হত্যার ঘটনায় এক বেকারি ব্যবসায়ীকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে ছয় মাস বাজারের সব পথের কুকুর ও বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



