যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি
যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের দেশে প্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তথ্যদাতার ব্যক্তিগত পরিচয় ও ফোন নম্বর গোপন রাখার আশ্বাস দিয়েছে বাহিনীটি।



