নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় গালমন্দ, অভিযোগ নিয়ে থানায় নানা
বরগুনায় নামাজ পড়তে বলায় বৃদ্ধ নানার হাঁটার লাঠি ভেঙে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে নাতনি জামাই মো. রব্বানী গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় আইনি সহযোগিতা পেতে অভিযুক্ত নাতি জামাইয়ের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বৃদ্ধ নানা মাওলানা সোহরাব হোসেন।

